সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি ইদগাহ কমিটি গঠন করা হয়েছে। বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে রয়েছে-বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান, মাসুদুর রহমান সাগর, গ্রামীণ ফোনের মার্কেটিং ম্যানেজার শাওন সালাউদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মোস্তফা রায়হান সিদ্দিকী।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচালনা পরিষদে মাহমুদ মোস্তফা সভাপতি, সহ সভাপতি শহিদ মোড়ল, সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাক্কার গাজী,সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক হালিম উন নবী, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন কার্যনির্বাহী সদস্য খোকন শেখ, কার্যনির্বাহী সদস্য মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকবার মোড়ল, কার্যনির্বাহী সদস্য সবুর মড়ল, কার্যনির্বাহী সদস্য রুহুল কুদ্দুস পাড়।