• আজ- লোড হচ্ছে...

তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ১৪:১২

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় খোকন সরদার (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কুদ্দুস সরদার নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলায় কুমিরার বালিরগাদা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানায়, সকালে গরু ব্যবসায়ী খোকন সরদার ও আব্দুল কুদ্দুস সরদার মোটর সাইকেলযোগে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনা দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় খোকন সরদার। দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ঘাতক অ্যাম্বুলেন্স শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর