• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১

সাতক্ষীরার কালিগঞ্জে বসতবাড়িতে ঢুকে মা ও মেয়ের চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ২ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামুল মাস্টার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছনকা গ্রামের তার বাড়িতে প্রবেশ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা তার স্ত্রী রওশন আরা ও মেয়ে তাসফিয়ার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে রাখে। পরে ঘরের আলমারিতে থাকা ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, নগদ ১৬ হাজার ৪০৫ টাকা, একটি সিম্ফনি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লুট হওয়া স্বর্ণের চেইনটির আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া স্মার্টফোনের মূল্য ১০ হাজার এবং দুটি বাটন ফোনের মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানা গেছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিকুঞ্জ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর