• আজ- লোড হচ্ছে...

নয়টি বাউটে বক্সারদের দক্ষতার লড়াই

স্পোর্টস রিপোর্টার।। -নজর ডট কম
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬

দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’।

তরুণ বক্সারদের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটির তৃতীয় আসর। এতে মোট নয়টি অ্যামেচার বক্সিং বাউট অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবানের বক্সারদের অংশগ্রহণ। পার্বত্য অঞ্চলের উদীয়মান বক্সাররা বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের প্রতিভা ও সামর্থ্য প্রদর্শন করেন।

৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত লড়াইগুলোতে অংশগ্রহণকারীরা তাঁদের বক্সিং কৌশল, শারীরিক সক্ষমতা ও দক্ষতার পরিচয় দেন।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বক্সারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ আরও অনেকে।

এ আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমা। তাঁর সম্পৃক্ততা প্রতিযোগিতার গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

সাধারণ দর্শকদের কাছে বক্সিংকে আরও জনপ্রিয় করে তুলতে প্রতিযোগিতাটি ছিল সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি রিংয়ের লড়াই উপভোগ করেন।

নতুন ভেন্যুতে বড় পরিসরে এ আয়োজনের মাধ্যমে কমব্যাট স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছে আয়োজকরা।

দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা।

আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ তৈরি এবং মুয়েই থাই ও বক্সিংয়ের মতো খেলাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘জুলকান বিটডাউন’ সিরিজ।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের মঞ্চ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলারও সুযোগ। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনা সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন খেলোয়াড় তৈরির পথও আরও সুগম হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর