• আজ- লোড হচ্ছে...

সীমান্তে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১৯:০৬

সাতক্ষীরার ভোমরা সীমান্তের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।

এ সময় তার সঙ্গে ছিলেন-সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) আবু সালেহ মো.আশরাফুল আলম এবং ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দা গ্রাম সরেজমিনে পরিদর্শন করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণ এবং অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যমান অবকাঠামোগত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং জনস্বার্থ সংরক্ষণ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন।

উল্লেখ্য, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, নাশকতা, মানবপাচার ও দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল দ্বিগুণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর