• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

তালায় ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্টিত

নজর ডট কম / ৯০ বার দেখেছে
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:১২  |  আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৪

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিভিন্ন বয়সী মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান রেন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম হোসেন এবং হাজরাকাটি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলতাফ সরদার।
এসময় উপস্থিত ছিলেন হাজরাকাটি মোহাম্মাদিয়া (সা.) দাখিল মাদ্রাসার সুপার মো. ফাহিম, উত্তর হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

তাদের মধ্যে ছিলেন গোল্ডেন ড্রপ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সুমন হাসান জীম, উপদেষ্টা মো. আব্দুল আলিম ও মো. আব্দুল্লাহ আল মামুন, আমরা ইউনিয়ন মানব কল্যাণ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্বপ্নপুর মানব কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার; সাতক্ষীরা কদম ফুল ফাউন্ডেশন-এর সাংগঠনিক সম্পাদক মো. রাশিদুল ইসলাম; গোলাপ ফুল ব্লাড ব্যাংক, কালিয়াগুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. আশরাফুল ইসলাম; সহোদরা নদীয়া সেবা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. কে এম সাইম হাসান; ডাব্লিউ ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা মো. ইকরাম হোসেন; ডা. কুত্তুল্যাহ মুক্তবিকা ব্লাড ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা তহিদুল রহমান এবং যুবশক্তি কমন ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। রক্তের প্রয়োজনের সময় একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহর হাসান সাগর। তিনি বলেন, “হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব হাটি হাটি পা পা করে দীর্ঘ একটি বছর পার করেছে। এই এক বছরে সংগঠনটি নিয়মিত রক্তদান কর্মসূচি পালন, অসহায় মানুষের আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম এবং প্রতিদিন বিনামূল্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে এই সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর