• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

নজরুলের কবিতা আবৃত্তিতে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কালিগঞ্জের আবু শোয়াইব

ডেস্ক রিপোর্ট: / ২৫ বার দেখেছে
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ১৪:৪০  |  আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ১৪:৪০

সাংস্কৃতিক মন্ত্রনালয়ের ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু শোয়াইব।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা কালেক্টরেট স্কুলের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করে আবু শোয়াইব।

জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের মধ্য দিয়ে আবু শোয়াইব এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলার প্রতিনিধিত্ব করবে।

প্রত্যয় আইডিয়াল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী আবু শোয়াইবের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা তার এ অর্জনে অভিনন্দন জানিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সাফল্য কামনা করেছেন।

বিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি আবু শোয়াইবের আগ্রহ সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে—এমন প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর