• আজ- লোড হচ্ছে...

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় বাসচাপায় এক নারী নিহত

নিজস্ব প্রতিবেদক / ৬ বার দেখেছে
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:০৮  |  আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১০:০৮

সাতক্ষীরা-যশোর মহাসড়কের সদর উপজেলার ছয়ঘরিয়া মোড় এলাকায় দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় রহিমা বেগম (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুহমা বেগম সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসুর আলী গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ওই নারী ছয়ঘরিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া যশোরগামী একটি দ্রুতগতির পরিবহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাতক্ষীরা সদর থানার (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাহনটিকে আটকের জন্যও পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর