• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মার্চে রিফাইনারি চালুর পরিকল্পনা, অথচ নেই সরকারি অনুমোদন ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ পারমাণবিক হামলা থেকে বাঁচতে করণীয় শেখাচ্ছে ইরান শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা বন্ধের আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু স্কুল ছাত্রদের মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সমাবেশ অনুষ্টিত হাসপাতালের ভবিষ্যৎ প্রতিযোগিতা: গুগল থেকে AI-উত্তরের নতুন বাস্তবতা ফাইনালে এআইইউবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

লালন সাঁইয়ের তিরোধান দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ১০ বার দেখেছে
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ২০:৪১  |  আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯

সাতক্ষীরায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা শিল্পকলা একাডেমি ও জেলা কালচারাল অফিসের সহযোগিতায় উন্মুক্ত মঞ্চে ‘লালন স্মরণানুষ্ঠান’–এর আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা,ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাতক্ষীরার মোঃ আলাউদ্দিন এবং জেলা জাসাস এর আহবায়ক শেখ জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুধীজন ও বিপুল সংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, লালনের গান ও বাণী মানুষকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গাইতে শেখায়।
আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিস ও স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে লালন সাঁইয়ের জনপ্রিয় আধ্যাত্মিক গীতিগুলো পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর