• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মার্চে রিফাইনারি চালুর পরিকল্পনা, অথচ নেই সরকারি অনুমোদন ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ পারমাণবিক হামলা থেকে বাঁচতে করণীয় শেখাচ্ছে ইরান শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা বন্ধের আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু স্কুল ছাত্রদের মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সমাবেশ অনুষ্টিত হাসপাতালের ভবিষ্যৎ প্রতিযোগিতা: গুগল থেকে AI-উত্তরের নতুন বাস্তবতা ফাইনালে এআইইউবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

স্কুল ছাত্রদের মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সমাবেশ অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক / ১ বার দেখেছে
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ২১:৪১  |  আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ২১:৪২

সাতক্ষীরায় জেলা স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সদর থানার তদন্ত ইন্সপেক্টর জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এডমিন- গৌরাঙ্গ পাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ ছাত্রও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

কমিউনিটি পুলিশিং সমাবেশ পরিচালনা করেন, সদর থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর