• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
সরকার চায় গুমের অপসংস্কৃতি ও অপরাধ চিরতরে বন্ধ হোক : স্বরাষ্ট্রমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি বাইসাইকেল বিতরণ করেন প্রশাসক হাবিব সাতক্ষীরায় জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মশালা অনুষ্ঠিত অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন শ্যালিকাকে বিয়ে, সমালোচনায় তালাকের ঘোষণা আইসিসিবিতে ৪৪ প্রতিষ্ঠানের ফার্নিচার মেলা শুরু

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৪ বার দেখেছে
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৪  |  আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৬

আইনজীবিদের সাথে দুর্ব্যবহার অসম্মান করায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতৃবৃন্দ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আকবর আলী। বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব ও জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট হেলালুজ্জামান, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট জগলু, অ্যাডভোকেট একরাম, অ্যাডভোকেট জাহিদুর রহমানসহ অন্য আইনজীবীরা।

বক্তারা বলেন, গত ১ অক্টোবর একটি মামলার শুনানিকে কেন্দ্র করে জ্যেষ্ঠ আইনজীবী আকরাম আলীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। এ ছাড়া গত ২৬ অক্টোবর আইনজীবী সমিতির সদস্যসচিব নুরুল আমিনকে এডিসির কক্ষে প্রায় ৪৫ মিনিট আটকে রাখার অভিযোগও তোলেন তাঁরা।

বক্তারা বলেন, আইনজীবীদের মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষায় এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ও দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন।

তবে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানান, ভিপি “ল” ইয়ার অ্যাড. নুরুল আমিন সরকারের স্বার্থ পরিপন্থী কাজ করায় আইন মন্ত্রালয়ে তার বিরুদ্ধে একটি চিঠি প্রেরন করা হয়। তার বিরুদ্ধ প্রেরিত এই চিঠির প্রেক্ষিতে উনি ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসামূলক এমন আচরণ করছেন৷ তিনি আরো জানান, তার সাথে কোন প্রকার খারাপ আচরন করা হয়নি। তার সাথে আলাপ আলোচনা যা হয়েছে তার ভিডিও সংরক্ষিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর