• আজ- লোড হচ্ছে...

কথায় নয় কাজে প্রমাণ দিতে চাই, কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী

নিজস্ব প্রতিবেদক / ৬২ বার দেখেছে
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২০:০২  |  আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ২০:০২

কথায় নয় কাজের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই এমন অঙ্গীকার করেছেন সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মৌমি কুইন সাথী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল চারটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌর অডিটোরিয়ামে আয়োজিত সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন।

সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ পাড়। বক্তব্য দেন আলী শাহীন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম হোসেন, সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, সুধাংশু শেখর ও জামাল হোসেনসহ অন্যরা।

মৌমি কুইন সাথী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরও অটুট রাখতে চান তিনি। এলাকার মানুষের যেকোনো সমস্যা নির্দ্বিধায় তাঁকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন অন্যায় ও অসদুপায়ের কোনো প্রশ্রয় দেবেন না। এলাকার উন্নয়ন ও জনসেবায় আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।

নাগরিক সেবার বিষয়ে তিনি বলেন, দিন-রাত যেকোনো প্রয়োজনে এলাকাবাসী তাঁকে পাশে পাবেন। পৌরসভা, সরকারি হাসপাতাল, ক্লিনিক, থানা কিংবা অন্যান্য সরকারি দপ্তরে প্রয়োজনীয় সেবা পেতে সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি।

তিনি আরও বলেন ভোটের আগে তাঁকে যাচাই করে দেখার সুযোগ রয়েছে। গত দুই বছরে এলাকাবাসীর সঙ্গে তাঁর চলাফেরা ও আচরণ বিবেচনা করে তাঁকে মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা ও জনসেবার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর