• আজ- লোড হচ্ছে...

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

নিজস্ব প্রতিবেদক / ৩ বার দেখেছে
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২২:৫০  |  আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ২২:৫২

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে পত্রিকাটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, মুক্ত স্বাধীনের সম্পাদক মো. আবুল কালাম, বৈশাখী টিভির শামীম পারভেজ, হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দীন, স্টার নিউজের গাজী ফরহাদ, বাংলানিউজের তানজির কচি, সাতক্ষীরার খবরের এসএম মহিদার রহমান এবং দৈনিক বাংলার আবু সাঈদ।

বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাকে সামনে আনতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনপিবির হোসেন আলী, গ্রিন টেলিভিশনের মীর খায়রুল আলম, দ্য এডিটরসের রেজাউল করিম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা, রবিউল ইসলাম, আবু রায়হান, রাজু সিদ্দিকী, ইমন হোসেন, আবু জাফর ও হাবিবুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন।

আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক হৃদয় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর