• আজ- লোড হচ্ছে...

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:০৯

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে গিয়ে শেষ হয়।
সাতক্ষীরা ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো. দ্বীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, বিএনপি সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা জাতীয়তাবাদ মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, ডা. শেখ আজিজুর রহমান এবং ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
পদযাত্রা শেষে সাতক্ষীরা ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এ সময় বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর