• আজ- লোড হচ্ছে...

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আব্দুর রহমান -নজর ডট কম
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২

সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও দুর্বৃত্তপনার প্রতিবাদে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেনের নেতৃত্বে শহরের তুফান কোম্পানির মোড় থেকে মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড় ও থানার সামনে দিয়ে সঙ্গীতা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন হোসেন ফারুক, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, শহর কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম ও মো. নয়ন ইসলাম।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল লিখন, মামুন গাজী ও ইমরান হোসেন, শহর ছাত্রদল নেতা নাফিজ আহমেদ ও আশরাফুল ইসলামসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর