• আজ- লোড হচ্ছে...

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫

 জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আযম খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তাঁর পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও মোনাজাতের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। তাঁদের নিজ নিজ অবস্থান থেকে আযম খানের সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর