• আজ- লোড হচ্ছে...

ভোমরায় ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ২০:৩৫

ভারত থেকে আমদানিকৃত ১০ টন চাউল ভর্তি ট্রাক সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার চারজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজীদ বোস্তামী, বাকলিয়া ও কুমিল্লার দেবীদার থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জব্দ করা হয় ট্রাকটি।

রোববার (৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চাঁন্দিনা উপজেলার ছায়কোট গ্রামের চাঁন মিয়ার ছেলে সিরাজ মিঞা(৫৫), একই জেলার দেবীদ্বার থানার উজানীকান্দি গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ খলিল(৪৭), একই উপজেলার উজানীজোড়া গ্রামের ছলিমউদ্দিন মোল্লার ছেলে মোঃ রফিক (৪৪) ও ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হাবিবুর রহমান (৫০)।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১০ মে বিকেল ৫টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গুদামের সামনে থেকে ভারত থেকে আমদানিকৃত ট্রাকভর্তি (ঢাকা মেট্রো-ট-২২-১৯৫৩) ২০০ বস্তা চাউল (১০টন) যশোরের নওয়াপাড়ার এমবিকে এন্টারপ্রাইজের ম্যানেজারের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন চালক কুমিল্লার চাঁন্দিনা থানাধীন ছায়কো গ্রামের সিরাজা মিয়া।

চাউল না পৌঁছানোয় সাতক্ষীরার জান্নাত ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার পদ্মশাঁখরা গ্রামের সাধন দাস বাদি হয়ে ১৭ মে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওইদিনই মামলাটি থানায় রেকর্ড করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক শাকিল জোয়ার্দার মাগুরা জেলার শালিখা থেকে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে তিনি বদলী হয়ে যাওয়ায় মামলার তদন্তভার ন্যস্ত হয় উপপরিদর্শক সমীর গাইনের উপর। তিনি গত ৬ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের তিনটি থানা ও কুমিল্লার বাকলিয়া থেকে একজনকে গ্রেপ্তার করেন। এ সময় বাকলিয়া থেকে ট্রাকটি জব্দ করা হলেও নাম্বার প্লেট পরিবর্তণ করা ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত চারজন ও ট্রাকটি শনিবার সাতক্ষীরা সদর থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর