• আজ- লোড হচ্ছে...

নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ২১:১২

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলা-২০২৬।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে র‌্যালি, সমবায় মেলা ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সমবায় অফিসার মোঃ আশিক উর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মুরশিদ আলম।

অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর