“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”—এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তরুণদের নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে, সিডো সংস্থার বাস্তবায়নে ‘একশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে শহরের কামালনগর বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
