• আজ- লোড হচ্ছে...
শিরোনাম:
সেলাই মেশিনে স্বপ্ন বুনবেন নান্দাইলের ২০ নারী সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত দেবহাটার নওয়াপাড়াকে আদর্শ মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি এস এম মাসুম বিল্লাহর চার সাংবাদিকের জন্য ২০ লাখ টাকা সহায়তা দিল এবিজি ফাউন্ডেশন অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী: এক বছরেই ২২ জনের নিয়োগ আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা

নজর.কম ডেস্ক / ৫ বার দেখেছে
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

যুব নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সহনশীল উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বারসিক (BARCIK), নেটজ বাংলাদেশ (NETZ Bangladesh) ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।

সভায় ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফারুক হোসেন মিঠু, ইউপি সদস্য বিক্রম গাইন, মো. শরিফুল ইসলাম মোড়ল, ধুলিহর-ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল ইসলাম, সাংবাদিক মো. হাফিজুল ইসলাম, মেহেদী হাসান, আখি সুলতানা, মোরজিনা খাতুন, শামীম হোসেন, সায়েদ হাসান, তাসনিম রহমান, মুনমুন আক্তার, ফারজানা ইয়াসমিন, মাসুদ রানা, হায়দার আলী, লিজা সুলতানা ও মুসলিমা আক্তারসহ স্থানীয় যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ‘এনগেজ’ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, যুব নেতৃত্বের বিকাশ, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার ও সহনশীলতা জোরদার করার পাশাপাশি স্থানীয় নাগরিক সমাজ ও তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে। এর আওতায় যুবদের নেতৃত্ব বিকাশ, সচেতনতা সৃষ্টি, অধিকারভিত্তিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ও তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে ‘ENGAGE’ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পে পিসি সরদার আসিফুর রহমান।

শেয়ার:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর