• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সাতক্ষীরায় সুমন হত্যা মামলার আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন

নজর.কম ডেস্ক -নজর ডট কম
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

ইসলামিক বক্তা ও লবসা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন মোমিনের ব্যক্তিগত প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী হাবিবুর রহমান ওরফে রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিতে তাকে তার সাতক্ষীরা সদর উপজেলার কৈখালি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ওরফে রুবেলের(২৯) বাবার নাম আলী হোসেন। নিহত সুমন হুসাইনের চাচা ইকবাল হোসেন জানান, গত ১৯ জুলাই রবিবার রাতে আর্জেন্টিনা ও তুরস্কের মধ্যে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত প্রতিযোগিতা চলছিল। রাত ১১টার দিকে ভাইপো সুমন হুসাইনকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা লোকজন। পরদিন সকালে কৈখালি গ্রামের কেসমত দাই এর মাছের ঘের থেকে বিবস্ত্র অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে। এ ঘটনায় তার(ইকবাল) ভাই আব্দুল হামিদ সরদার বাড়ি হয়ে কারো নাম উল্লেখ করে ২০ জুলাই সাতক্ষীরা সদর থানায় (জিআর-৩২৭/২৬ সদর) একটি হত্যা ও লাশ গুমের চেষ্টার মামলা করেন। ফোন কলের সূত্র ধরে বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে নিজ বাড়ি থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, সুমন হত্যা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ চাচা আনছার আলীকে হত্যাসহ আরো একটি মারপিটের মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার আদালতে সাত দিনের রিমা- আবেদন জানানো হয়েছে। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত রুবেলকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর