• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সুন্দরবনের দুবলার চরের কাছে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক।। -নজর ডট কম
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ২০:১৯

 

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের কাছে এক দুর্ঘটনায় রিয়াজ আহমেদ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরসংলগ্ন নতুন জেগে ওঠা একটি চরে ট্রলার আটকে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

 

বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ‘ইকো ট্যুরিজম-২’ (বিএলসি নম্বর-২৬২৭০৮০৬০০৪) নামের একটি কাঠের ট্রলারে করে ১৯ জনের একটি পর্যটক দল সুন্দরবন ভ্রমণে যান। ট্রলারটির পরিচালক ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের বাসিন্দা মো. মিজানুর রহমান। ওই দলে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন এবং ঢাকা ও গাজীপুরের একজন পর্যটক ছিলেন।

 

বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি দুবলার চরের কাছাকাছি পৌঁছালে সাগরের মুখে নতুন জেগে ওঠা একটি ডুবোচরে আটকে যায়। এ সময় ট্রলারটি বালু থেকে সরাতে ক্রু ও পর্যটকেরা পানিতে নেমে ধাক্কা দিতে থাকেন। দীর্ঘ চেষ্টার পরও ট্রলারটি সরাতে না পেরে সবাই একে একে ট্রলারে উঠে আসেন।

 

পরে ট্যুর গাইড পর্যটকদের গণনা করতে গিয়ে একজনকে কম পান। এরপর ট্রলারের প্রতিটি কেবিন ও আশপাশে খোঁজাখুঁজি করেও নিখোঁজ রিয়াজ আহমেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

ঘটনার পরপরই বন বিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করে।

 

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘একজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর আমরা পেয়েছি। তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে শতভাগ নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

্

 

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর