• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সাতক্ষীরার ৭৪ ইউপির ভোট, প্রথম ধাপে সদর ও দেবহাটা

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২১:৫৪

সারা দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাথে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৪টি ইউনিয়নের ভোটগ্রহণের ধাপ ও তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সাতক্ষীরার উপজেলাগুলোতে প্রথম থেকে চতুর্থ ধাপের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হবে। পঞ্চম ধাপে এই জেলার কোনো উপজেলায় নির্বাচন নেই।

একনজরে সাতক্ষীরা জেলার ভোটের সময়সূচি

প্রথম ধাপ (২১ জানুয়ারি): সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নসহ মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): কালিগঞ্জ উপজেলার ১২টি এবং শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নসহ মোট ২১টি ইউনিয়নে ভোট হবে।

তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): তালা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চতুর্থ ধাপ (১৩ মে): কলারোয়া উপজেলার ১২টি এবং আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নসহ মোট ২৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
সারা দেশে পাঁচ ধাপে ৪৩৩২ ইউপির ভোট
সাতক্ষীরাসহ সারা দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে নির্দলীয় প্রতীকে এবারের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে উপজেলাভিত্তিক এই সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
ইসির ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির বলেন, “আমরা ভোটের তারিখ ও ধাপগুলো (ফেইজ) ঘোষণা করে দিয়েছি, কোনটা কোন তারিখে ভোট হবে। যথাসময়ে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।
তালিকা অনুযায়ী, সারা দেশে প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর