• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সিলভার জুবিলি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা

মো.আসাদুজ্জামান || -নজর ডট কম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৯

শীতের সকালের কুয়াশা ভেদ করে গান, কবিতা ও নৃত্যের ছন্দে উষ্ণতা ছড়িয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম.বেলাল হোসাইন, সাবেক সভাপতি মাহমুদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।
শিক্ষার্থী শুকরিয়া শরিফ ও জারিন সুবাহার চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে শিল্পীরা মনোমুগ্ধকর আবৃত্তি, নৃত্য, অভিনয় ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনায়তন এসময় মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৩০ জন শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য অতিথিরা। এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর