• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি ৪ জেলে

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জলদস্যু আলম বাহিনীর হাতে অপহরণের এক সপ্তাহ পার হলেও মুক্তিপণ দিতে না পারায় বাড়ি ফিরতে পারেননি চার জেলে।

গত সপ্তাহে অপহৃত হওয়া জেলেরা হলেন, উপজেলার নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম, বাবু গাজী, শোকর আলী, আশরাফুল আলম ও আব্দুর রাজ্জাক। তবে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে আশরাফুল আলম মঙ্গলবার বাড়ি ফিরে এসেছেন।

অপহৃতের স্বজনদের দাবি, প্রত্যেকের দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক সপ্তাহ আগে ১০ নভেম্বর কলাগাছিয়া এলাকা থেকে ৫ জেলেকে অপহরণ করে ভাই ভাই বাহিনী ও আমীর আলী বাহিনী। মুক্তিপণের অংক অনেক বেশি হওয়ায় ৫ জনের মধ্যে ৪ জন টাকা সংগ্রহ করতে পারেননি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর রহমান জানান, জেলেদের মাধ্যমে তারা অপহরণের ঘটনাটি শুনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের গহীনে কোস্টগার্ডের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর