• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মার্চে রিফাইনারি চালুর পরিকল্পনা, অথচ নেই সরকারি অনুমোদন ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ পারমাণবিক হামলা থেকে বাঁচতে করণীয় শেখাচ্ছে ইরান শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা বন্ধের আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু স্কুল ছাত্রদের মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সমাবেশ অনুষ্টিত হাসপাতালের ভবিষ্যৎ প্রতিযোগিতা: গুগল থেকে AI-উত্তরের নতুন বাস্তবতা ফাইনালে এআইইউবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ১১ বার দেখেছে
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:৫৫  |  আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১১:৫৫

 

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৪৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তাঁর ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, নেহা তোর মরদেহ উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর