• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের মতবিনিময়

নিউজ ডেস্ক / ১৫ বার দেখেছে
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২১:১০  |  আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ২১:১০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার সুরক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিগঞ্জে অবস্থিত সুশীলন টাইগার পয়েন্টে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও সুশীলনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, নিরাপদ ও সুপেয় পানির সংকট নিরসন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তি, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তির পরিমাণ ও সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর সমন্বয় জোরদারসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ মুন্ডা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, ভূমিহীনদের মধ্যে খাসজমি বরাদ্দ, সুপেয় পানির সংকট নিরসন এবং শিক্ষার্থীদের উপবৃত্তি নিশ্চিতকরণসহ উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, সুশীলনের কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমুখ।

মতবিনিময় সভায় মুন্ডা সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন রাম প্রসাদ মুন্ডা, গোপাল মুন্ডা, চম্পা মুন্ডা, বিথিকা মুন্ডা, নিলিমা মুন্ডা, অনুপ মুন্ডা ও তাপস কুমার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর