• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি ‘হৃদয় ১০ বিয়ে করলেও আমাকে বিয়ে করতে হবে’ সুন্দরবনে কোস্ট গার্ড-দাদা ভাই বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ: ৫ জেলে ও অস্ত্র উদ্ধার সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নতুন বেতনকাঠামোয় বাড়তি বেতন রোববার বকেয়া বেতন ও পরীক্ষার ফি দিতে শুভকে সহায়তা এবিজি ফাউন্ডেশনের আইসিসিবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সুন্দরবনে কোস্ট গার্ড-দাদা ভাই বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ: ৫ জেলে ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪ বার দেখেছে
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ২০:২১  |  আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ২০:২১

সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ দাদা ভাই বাহিনীর সাথে তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এই সাঁড়াশি অভিযানের মুখে ডাকাত দল পালিয়ে গেলে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের এ প্রতিরোধ অভিযানে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ২৬ অক্টোবর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চির খাল এলাকায় কয়রা ও দোবেকী স্টেশন যৌথ অভিযান চালায়। মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা জেলেদের মুক্ত করতেই এ তৎপরতা চালানো হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে নিরাপত্তা সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।

ঘটনাস্থল তল্লাশি চালিয়ে সাতক্ষীরার শ্যামনগরের রবিউল ইসলাম ও বিল্লাল হোসেন এবং খুলনার কয়রার আলাউল ইসলাম, নওশেন মোড়ল ও শাহিনুর রহমানকে উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ এবং ৩টি ধারালো অস্ত্র।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত জেলেদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর