• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক / ২৬ বার দেখেছে
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৭:০৮  |  আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১৭:০৮

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং অনলাইন গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে শ্যামনগরের সুন্দরবন পিকনিক কর্নারে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন মিলন। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান।

নবগঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে গাজী নুরুল আমিনকে আহ্বায়ক এবং সরদার আলামিনকে সদস্যসচিব করা হয়েছ। কমিটির অন্য তিন সদস্য হলেন বশির উদ্দিন সাজু, মাসুম বেলাল কাইয়ুম ও আবু রায়হান।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং সদস্যদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনস্বার্থে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়া, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং শ্যামনগরে অনলাইন সাংবাদিকতার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর