• আজ- লোড হচ্ছে...

খুলনা মহানগর তাঁতি দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ২১:০২  |  আপডেট: ১ নভেম্বর ২০২৬, ২১:১৫

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় খুলনা নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার ওপর হামলা হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুমায়ুন কবির রায়ের মহল বড় মসজিদ এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হুমায়ুন কবির নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘হিল ক্যান্টিন’-এ অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেছেন, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। সোনাডাঙ্গা থানা এবং খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেছেন, “বিষয়টি শুনেছি। তবে কোথায় এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মো. আবু সাঈদ বলেন, “হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাকে হত্যার খবর শুনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারিনি।”

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর