• আজ- লোড হচ্ছে...

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আজ

নিউজ ডেস্ক / ৭ বার দেখেছে
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০  |  আপডেট: ৫ নভেম্বর ২০২৬, ১১:৪০

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন।

সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তারেক রহমান।

বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন তিনি। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।

কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে দুই সপ্তাহের ব্যবধানে এটি মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তার এ সফর ঘিরে বন্দর সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

সফরকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর