• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

আ.লীগের হামলায় যুবদল ও কৃষকদলের ২ নেতা নিহত

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫

নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় কৃষকদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। এই হামলায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং স্থানীয় যুবদল নেতা সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কৃষকদল নেতা শাহিনুর শেখ ও যুবদল নেতা সোহেল মোল্লা গুরুতর জখম হন।

হামলার পর দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর