• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। দোলন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য।

অভিযোগ আছে, তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায়  সাতটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মমলা দায়ের করা হয়।

২০২৫ সালের ৫ জুন বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।

২০২৪ সালের ১৯ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর