• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

বাক্ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩২
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।আসামী ইব্রাহিম গাজী এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের  শহর আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, নিরযাতিতা কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী।  মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ায়  জন্মের পর থেকেই সে নানির সাথে বসবাস করত।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশে একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ইব্রাহিম। কিশোরীর গুঙ্গানিতে স্থানীয়রা ইব্রাহিমকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলি আকবর আলী জানান,মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডেভোকেট নূরুল আমিন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর