• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

আশাশুনিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২১:৪৬

আশাশুনিতে টানা বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ধানে অঙ্কুরোদ্গম, পচন ও শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৯ হাজার ২৫০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। কাটা ধানের কিছু অংশ শুকানোর জন্য মাঠে রাখা হয়েছে। কিন্তু বুধবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেসব ধান ভিজে গেছে। কোথাও কোথাও ধানের শিষ পানিতে ডুবে রয়েছে।

নওয়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত বৃষ্টি না থামলে মাঠে থাকা ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

তবে আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বলেন, বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, যেসব কৃষক ধান কেটেছেন, তাদের প্রায় সবাই কাটা ধান বাড়িতে তুলে নিয়েছেন। তিনি জানান, কৃষকদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর