• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৩১

সাতক্ষীরার আশাশুনী উপজেলার শোভনালী ইউনিয়নের শালকালী টু পারুলিয়া সড়কে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক সঙ্গী গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মুস্তাকিন সাতক্ষীরা সদর থানার দেবনগর গ্রামের বাসিন্দা।
​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মুস্তাকিন ও তার এক সঙ্গী মোটরসাইকেলযোগে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শোভনালী ইউনিয়নের শালকালী টু পারুলিয়া সড়কে পৌঁছালে মোটরসাইকেলটির গতি অতিরিক্ত থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ছিটকে পড়ে গিয়ে দুই আরোহী গুরুতর আহত হন।
​পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুস্তাকিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর সঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থাও আশঙ্কাজনক।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর