• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

আশাশুনিতে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬

ডেস্ক রিপোর্ট: / ২৪ বার দেখেছে
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১৭:১৪  |  আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১৭:১৪

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে অপহরণ মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মনিপুর গ্রামের ইসাক আলী সানার ছেলে ইমান হোসেন (২৫), নাকনা গ্রামের সাইফুল্লাহ গাজীর ছেলে মোঃ আসাদুল গাজী, গোকুলনগর গ্রামের মৃত করিম মোড়লের ছেলে কোপাত মোড়ল, একই গ্রামের কাউসার আলী মোড়লের ছেলে ফয়জুল ইসলাম এবং কুদ্দুস সরদারের ছেলে রিয়াছাদ সরদার, কাকড়াবুনিয়া গ্রামের গোলাম মোস্তফা আকুঞ্জ এর ছেলে জহুরুল আকুঞ্জ (২৪)।

পুলিশ জানায়, ইমান হোসেনের বিরুদ্ধে আশাশুনি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা রয়েছে। অভিযানে খুলনার সোনাডাঙ্গা থানাধীন একটি ভাড়া বাসা থেকে মামলার ভিকটিমকে উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে এসআই মিনহাজ উদ্দিন, এসআই নাসির উদ্দিন, এসআই আনজির হোসেন, এএসআই এমদাদ ও এএসআই জাহিদ হাসানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের দুপুরে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর