চলতি ২০২৬ বোরো চাল সংগ্রহ মৌসুমে সাতক্ষীরায় সরকারী ভাবে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চাল ক্রয় করা হয়েছে। প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে যার মুল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
তবে গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমের তুলনায় চলতি মৌসুমে চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা প্রায় ৪০ শতাংশ বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, চলতি ২০২৬ বোরো মৌসুমে সাতক্ষীরার সাতটি উপজেলার জন্য সরকারী ভাবে ১৯ হাজার ৬৪৯ দশমিক টন চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়।
এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশমিক ৭০ টন, কলরোয়ায় ১ হাজার ২১৪ টন, দেবহাটায় ১ হাজার ২৭৩ টন, কালিগঞ্জে ৬৭৫ টন, শ্যানগরে ১৪২ টন, আশাশুনি ১৭৫ দশমিক ৯৮০ টন এবং তালা উপজেলাতে ৬ হাজার ১৩ দশমিক ৫৬০ টন। চলতি মৌসুমে বোরো চাল মোটা জাতের সরকারী ভাবে মুল্য নির্ধারণ করা হয় প্রতি কেজি ৪৯ টাকা।
এ হিসাব অনুযায়ী ক্রয়কৃত ১৯ হাজার ৬৪৯ দশমিক টন চালের মুল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা। সুত্রটি আরো জানায়, গত ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ১৫ অক্টবর শতভাগ সংগ্রহ শেষ হয়েছে। অন্যদিকে গত বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়। ৪৯ টাকা কেজি দরে যার মোট মুল্য ছিলো ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এ হিসাবে চলতি মৌসুমে ৭ হাজার ৬৯৬ দশমিক ৫৫ টন পরিমানে চাল ক্রয় বা সংগ্রহ বেড়েছে।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো, ওমর ফারুক জানান, সরকারের নির্দেনা অনুসরন করে জেলার সাতটি উপজেলার ২৪৭ টি নিবন্ধিত মিল মালিকদের নিকট থেকে সচ্ছতা বজায় রেখে চলতি মৌসুমে ১৯৬৪৯ দশমিত ৫৫০ টন চাল ক্রয় হয়। এসময় চালের গুনগত মান বা পুষ্টি সঠিক ভাবে যাচাই করে নেয়া হয়।
তাছাড়া জেলার সকল গোডাউন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া আছে কেউ যেন অসৎ উপায়ে নিন্মমানের চাল ঢোকাকে না পারে সরকারী গুদামে।
