• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে দেশে ফেরানোর চেষ্টা আটক ২

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৪১

সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন-কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলাম (৩৮) ও সাতহালিয়া গ্রামের মোঃ বারি (৪২)।  একই সঙ্গে তাদের বিরুদ্ধে সীমান্তে মানব পাচার ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি অধীন খুরমি ও সাতহালিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ মন্টু লাল ও নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিবপুর বেড়িবাঁধের ওপর থেকে শহিদুল ইসলাম এবং ললিতের মোড় থেকে মোঃ বারিকে আটক করা হয়।

বিজিবির দাবি, আটক দুজন ভারতে পলাতক কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আলাউদ্দিনকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সীমান্তপথে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান,অভিযানের পর আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর