• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল করেছে সরকার

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২১

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম রেঞ্জ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং শিল্পাঞ্চল পুলিশে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিদ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর