• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২২:০১

সুন্দরবনে দস্যুদের গোপন অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শিবসা নদীর শরবতখালী খাল-সংলগ্ন বনের গহিনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা-বারুদ ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

ডাকাতির উদ্দেশ্যে এসব অস্ত্র ও গোলা-বারুদ মজুদ করা হয়েছিল বলে ধারণা করছে কোস্ট গার্ড। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।

বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি হিসেবে খুলনার দাকোপ থানার শিবসা নদীর শরবতখালী খাল-সংলগ্ন বনের গহিনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ মজুদ করে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বনের গহিনে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলা-বারুদের সন্ধান পান কোস্ট গার্ড সদস্যরা।

জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান ও দুটি দেশীয় ওয়ান শুটার। এছাড়া, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি এবং দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়।

অস্ত্র ও গোলা-বারুদ মজুদের সঙ্গে জড়িত ডাকাতদলকে শনাক্ত এবং তাদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে সুন্দরবনের সংশ্লিষ্ট এলাকায় টহল বাড়ানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলা-বারুদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, “সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর