• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২০:১৬

খুলনা মহানগরীতে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচার বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিচ্ছে। এ পরিচয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। পাশাপাশি গুজব, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা বিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো, অনুমোদন ছাড়া সাংবাদিক বা অন্য পেশার ভুয়া পরিচয়পত্র ও স্টিকার ব্যবহার করে চাঁদা দাবি বা চাপ সৃষ্টি করা যাবে না। জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য, ছবি, ভিডিও বা বক্তব্য প্রচার করা যাবে না। একই সঙ্গে সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর ও জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কেএমপি।

ভুয়া পরিচয়ধারী, চাঁদাবাজ বা অপপ্রচারকারীদের বিষয়ে নিকটস্থ থানা, কেএমপির কন্ট্রোল রুমের নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এদিকে কেএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খুলনায় কোনো অভিযান শুরুর আগেই সাংবাদিক পরিচয়ে একটি চক্রের সদস্যরা বিষয়টি ফাঁস করে দিচ্ছে। তাদের অনেকেই সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে সুবিধা নেয়। এতে সন্ত্রাসী, মাদক কারবারি ও অস্ত্রধারীরা দ্রুত সটকে পড়ার সুযোগ পায়। পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর