• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:১৭

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদিল করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া চুয়াডাঙ্গা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ জেলার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, আজ গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা, রামদা, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন। এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি করল সরকার।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর