• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মা-মেয়েকে বেঁধে ডাকাতি,স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ সুন্দরবনে ১৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলা-বারুদ উদ্ধার ভারত-পাকিস্তান লড়াইয়ের মঞ্চ আনভীর ক্রিকেট স্টেডিয়াম, মাঠে দীনেশ ত্রিবেদী খুলনায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের গণবিজ্ঞপ্তি ‘র‌্যামন ম্যাগসাইসাই’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি অভিভাবক-গ্রামবাসীর আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ২০৮ রান,দাপুটে জয় বাংলাদেশের বিজ্ঞাপন দিয়ে অনুমোদনহীন প্লট বিক্রি, পূর্বাচলে কঠোর নজরদারির দাবি

শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক || -নজর ডট কম
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫০

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘‘সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।’’

মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ‘‘ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তাঁরা।’’

মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, ‘‘বর্তমানে দু-একটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।’’

পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি শান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর