• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সাতক্ষীরায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২০:৩৯

সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে মানুষের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরা কমিউনিটি এ উদ্যোগ গ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।এ উদ্যোগের আওতায় যাঁদের ঘরে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা সেসব পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের পোশাক প্রয়োজন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আর্থিক সচ্ছলতার প্রমাণ বা অর্থের প্রয়োজন হবে না। মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, এ কার্যক্রম শুধু পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো শীতার্ত বা অসহায় মানুষের শীত নিবারণ কিংবা আনন্দের উপলক্ষ হতে পারে। এ উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সবার সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর