• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
বন্ধক রাখা সম্পত্তি কম দামে নিলাম দেখিয়ে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ ঋণ বিতরণে রাজনৈতিক প্রভাব বন্ধের আহ্বান অর্থনৈতিক অগ্রগতির জন্য স্থিতিশীল শাসনব্যবস্থা প্রয়োজন: ওয়াহিদউদ্দিন মাহমুদ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী পাগলা মসজিদ তহবিলে জমা ১৩৩ কোটি টাকা সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে চার দেশের লড়াই শেষে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রিয়েল এস্টেট খাতে সংকট: ঝুঁকিতে ৪০ লাখ মানুষের জীবিকা সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব: তারেক রহমানের রাজনৈতিক অভিযাত্রার এক নতুন অধ্যায়

সীমান্তে ৮২ কোটি টাকার মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ, গ্রেফতার ১৫২

নিজস্ব প্রতিবেদক || -নজর ডট কম
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৯:৪৯

জেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত মোট ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে এসব ঘটনায় ১৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ১৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানে ৪ হাজার ৭শ’ ৬২ বোতল মদ, ৩.১৩ কেজি হেরোইন, ৬৪ হাজার ৩১ পিস ইয়াবা, ৩১ হাজার ১৬ বোতল ফেনসিডিল এবং ২শ’ ৪০ গ্রাম গাঁজাসহ মোট ৫১ কোটি ৯৮ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।

এ ছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৩০ কোটি ৩৮ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, ৫টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি।

আরও জানানো হয়, যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ ৬শ’ কিলোমিটার সীমান্ত এলাকায় দুটি সেক্টরের অধীনে সাতটি ইউনিটের ১১৩টি বিওপি কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিদিন দিন-রাত ৪৫২টি টহল পরিচালনা করা হচ্ছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি।

নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। মাদক, অস্ত্র চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর