• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
মার্চে রিফাইনারি চালুর পরিকল্পনা, অথচ নেই সরকারি অনুমোদন ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ পারমাণবিক হামলা থেকে বাঁচতে করণীয় শেখাচ্ছে ইরান শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা বন্ধের আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, দেশজুড়ে নানা কর্মসূচি সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু স্কুল ছাত্রদের মাদক,বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সমাবেশ অনুষ্টিত হাসপাতালের ভবিষ্যৎ প্রতিযোগিতা: গুগল থেকে AI-উত্তরের নতুন বাস্তবতা ফাইনালে এআইইউবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল

এআইয়ের সাহায্যে মদ তৈরি, খেয়ে মারা গেলো ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক / ১৮ বার দেখেছে
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩৪  |  আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩৪

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে বাড়িতে রাসায়নিক ও পানি মিশিয়ে মদ তৈরির কৌশল শিখেছিলেন এক যুবক। পরে সেই ভেজাল মদ বাজারে বিক্রি করেন তিনি। আর সেই মদ পান করেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় ঘটে যাওয়া এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মূল অভিযুক্ত ২৬ বছর বয়সী অজয় রাঠোরসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অজয়কে জিজ্ঞাসাবাদে এআইয়ের সহায়তায় ভেজাল মদ তৈরির বিষয়টি সামনে আসে।

বুধবার (২৮ অক্টোবর) দেওয়াস কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা শশীকান্ত চৌরাসিয়া জানান, অজয় এআই ব্যবহার করে বাড়িতে রাসায়নিক ও পানি মিশিয়ে মদ তৈরির পদ্ধতি শিখেছিলেন। পরে তৈরি করা ভেজাল মদের সঙ্গে আসল মদ মিশিয়ে তা বিক্রি করতেন তিনি।

তদন্তকারীদের দাবি, সংগ্রহ করা লাইসেন্সপ্রাপ্ত মদের খালি বোতলে ভেজাল মদ ভরে বাজারে সরবরাহ করা হতো। মূলত গ্রামীণ এলাকাগুলোকে লক্ষ্য করে এই মদ বিক্রি করা হয়েছিল।

পুলিশের তদন্তে জানা গেছে, গত ২ অক্টোবর থেকে ৬-৭ অক্টোবরের মধ্যে একটি বাড়িতে ভেজাল মদ তৈরি করা হয়। এ কাজে যুক্ত ছিলেন লোহার পিপলিয়ার বাসিন্দা গোবিন্দ এবং গাধেশ্যা পিপলিয়ার বাসিন্দা রামেশ্বর। পরে ৭ থেকে ১২ অক্টোবরের মধ্যে ওই ভেজাল মদ বিক্রি করা হয়।

এ ঘটনায় রাসায়নিক সরবরাহের অভিযোগে ইন্দোরের একটি গুদামও সিলগালা করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, গত ২৭ সেপ্টেম্বর থেকেই ভেজাল মদ পান করে মৃত্যুর ঘটনা শুরু হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এআইয়ের সহায়তায় ভেজাল মদ তৈরির বিষয়টি সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারাও। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর