• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>

আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক / ২ বার দেখেছে
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৪২  |  আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৪২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ উপলক্ষে ৬১৪ জন আইনজীবীর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সমিতির কার্যনির্বাহী পরিষদ কর্তৃক সংশোধনের পর এ তালিকা প্রকাশ করা হয়। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর (রোববার) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণে আপত্তি থাকলে ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দাখিল করা যাবে। ৯ নভেম্বর দুপুর ২টায় আপত্তি নিষ্পত্তি এবং ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৭ নভেম্বর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এরপর ১৯ নভেম্বর বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনী কার্যক্রম নির্ধারিত কার্যালয়ে সম্পন্ন হবে।

নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর