• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৮, আহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক / ১৪ বার দেখেছে
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪  |  আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪

কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩৭ জন । নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩জন পুরুষ ও ১ শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) রাতে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আহত অন্তত ৩৭ জনকে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়।

কলকাতা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রাত ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ভারী বৃষ্টির কারণে মণ্ডপের ভেতরে মানুষের ব্যাপক ভিড় ছিল। এতে অনেকে পদদলিত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টি থেকে বাঁচতে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ মণ্ডপের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাঁদের মধ্যে ঠেলাঠেলি শুরু হলে কয়েকজন পড়ে যান এবং পদদলনের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে  চোরবাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর