• আজ- লোড হচ্ছে...
শিরোনাম >>
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই বল্লী ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দিদারুল আলম আইনজীবী সমিতির নির্বাচনে ৬১৪ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সৌদি আরবে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করল বিমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তর নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ‘শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি, নতুন দায়িত্বে সালাহ উদ্দিন

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক / ১৬ বার দেখেছে
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩  |  আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া আরো আটজন আহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) জিএসিএ এক বিবৃতিতি জানায়, হামলায় আহতদের সবার আঘাতই বিভিন্ন মাত্রার (সামান্য থেকে গুরুতর)। তাদেরকে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এর আগে একই দিনে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়েবা তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে এই ঘটনায় দুজন নিহত হয়েছেন।

ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করায় সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলার প্রবণতা বেড়েছে। এটি তারই সর্বশেষ ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর মাত্র একদিন আগে, অর্থাৎ ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক এক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এদিকে, চলমান এই হুথি হামলার মুখে সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া ওই অঞ্চলের আরো কয়েকটি মার্কিন মিশন থেকেও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে হুথিদের পক্ষ থেকে আরো বড় ধরনের হামলা হতে পারে- এমন আশঙ্কায় বুধবার রিয়াদের মার্কিন দূতাবাস একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন:
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে জেলার খবর